নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা এবং বিশিষ্ট সমাজসেবী শাহানা খানম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাসিক সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল। সোমবার (৫ জানুয়ারি) এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
শোক বার্তায় সাদরিল বলেন, শাহানা খানম চৌধুরীর মৃত্যুতে আমরা একজন অভিভাবক ও নিবেদিতপ্রাণ সমাজকর্মীকে হারালাম। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শাহানা খানম চৌধুরী সোমবার বিকেলে শহরের মিশনপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি বিএনপির রাজনীতির সূচনালগ্ন থেকে সক্রিয় থাকার পাশাপাশি জেলা মহিলা দলের সহ-সভাপতি, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও কারা পরিদর্শকসহ অসংখ্য সামাজিক সংগঠনের নেতৃত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতামত