সারাদেশ

ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার

প্রিন্ট
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৬, রাত ১০:৪৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে ফতুল্লা মডেল থানা পুলিশ চর কাশিপুর এলাকায় অভিযান চালায়। এসময় নিজ বাসভবন থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে।

সালাউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।