গ্রেফতারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জিহাদ (২৩) এবং তার সহযোগী আল-আমিন (২৩), গোলাম কিবরিয়া (২১), জাহাঙ্গীর (২২), রবিউল (২৩), আরমান (২২) ও রমজান (২৩)।
পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে নির্মাণ শ্রমিক মোঃ রফিকুল ইসলামকে (৩০) পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে সিআইখোলা এলাকার একটি দোকানে আটকে রাখা হয়। সেখানে তাকে শারীরিক নির্যাতন করে পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা। পরে দফায় দফায় কমিয়ে ৪০ হাজার টাকা নির্ধারণ করে টাকা পাঠানোর জন্য দুটি বিকাশ নম্বর দেয় তারা। এর আগে মধ্যরাতে তারা ভিকটিমকে বাসায় নিয়ে স্ত্রী হ্যাপির কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেও ব্যর্থ হয়।
ভিকটিমের এক আত্মীয় নিরুপায় হয়ে ৯৯৯-এ কল করলে প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযানে নামে পুলিশ। সিআইখোলা মোড়ে গিয়ে দেখা যায়, ভিকটিমকে ডাকাত সাজানোর উদ্দেশ্যে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে সামনে কয়েকটি ধারালো অস্ত্র ফেলে রাখা হয়েছে। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে এবং জড়িত ৭ জনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় অভিযুক্ত জিহাদ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ৭ জনসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত