সারাদেশ

রংপুরের ৬ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

প্রিন্ট
রংপুরের ৬ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৬, রাত ৯:০৮

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পর্যায়ক্রমে আসনভিত্তিক প্রতীক বরাদ্দ দেওয়া হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আসনভিত্তিক সময়সূচি: সকাল ১০টা রংপুর-১ সকাল ১১টা, রংপুর-২ দুপুর ১২টা, রংপুর-৩ দুপুর ২টা, রংপুর-৪

বিকেল ৩টা, রংপুর-৫ বিকেল ৪টা, রংপুর-৬

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের সময় সংশ্লিষ্ট আসনের প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট ও অনুমোদিত ব্যক্তিরা উপস্থিত থাকতে পারবেন। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।