কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল রাবাইতারি গ্রামের কালভার্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৫ কেজি গাঁজাসহ শামসুন্নাহার (৪০) ও নুরনাহার বেগমকে (৪০) আটক করে। পরবর্তী অভিযানে রাবাইতারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে আরও সাড়ে ৭ কেজি গাঁজাসহ সুমি আক্তার (৩০), পারুল বেগম (৫০) ও আনজুমাকে (৫০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবার বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর থানা এলাকায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
মতামত