সারাদেশ

ফতুল্লায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রিন্ট
ফতুল্লায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২৬, রাত ১:১৫

ফতুল্লার পাগলা কুতুবপুরের একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের গায়ে কোন জামাকাপড় ছিলোনা বলে জানিয়েছে পুলিশ।  যুবকটির বয়স ২৫-২৬ বছর হবে বলে জানায় পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯ টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের দৌলতপুর মসজিদ সংলগ্ন পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, লোকমুখে সংবাদ,পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ডোবা থেকে উদ্ধারকৃত লাশটির পরিচয় জানতে চাইলে স্থানীয়রা কেউ তাকে চিনেনা বলে জানায়। 

নিহত যুবকের গায়ে পরিহিত কোন জামাকাপড় ছিলোনা, পুকুরের পারে একটি থলের মধ্যে জামাকাপড় ছিলো। 

লাশটি উদ্ধার করে সূরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।