সারাদেশ

পরিবেশ দূষণের অভিযোগে জাগরণ ডাইং এর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রিন্ট
পরিবেশ দূষণের অভিযোগে জাগরণ ডাইং এর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২৬, রাত ১:১৮

পরিবেশ দূষণের অভিযোগে জালকুড়িতে জাগরণ ডাইং নামে একটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। 

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা এবং মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে জেলা পুলিশ, ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।