মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ঢাকা মেট্রো সার্কেল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান শওকত। তিনি প্রতিযোগিতার উদ্বোধন করেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান এবং গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিত বরন চক্রবর্তী।
প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। বক্তারা সুস্থ দেহ ও মন গঠনে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
মতামত