সারাদেশ

কুড়িগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা

প্রিন্ট
কুড়িগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা

প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২৬, রাত ১১:১৩

কুড়িগ্রাম শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ধরলা সেতু সংলগ্ন পার্কে আনন্দঘন পরিবেশে এ কর্মসূচি সম্পন্ন হয়।

শহর শাখার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। শহর শাখার সেক্রেটারি মো. শাহানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে শ্রমিকদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ক্রীড়া ও সুস্থ বিনোদন শ্রমিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। পেশাগত কাজের একঘেয়েমি দূর করতে এবং শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি তাদের কল্যাণে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।