সারাদেশ

বটিয়াঘাটায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়

প্রিন্ট
বটিয়াঘাটায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়

প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২৬, রাত ১১:২২

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার বিকেলে বটিয়াঘাটার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীর এজাজ খান। সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাদের জানমাল, জমি-জমা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বিশেষ করে স্থানীয় পর্যায়ে প্রভাবশালীদের হয়রানি থেকে মুক্তির বিষয়ে তারা প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর এজাজ খান বলেন, নির্বাচিত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি ভয়ভীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তুহিন রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, সৈয়দ মনিরুল ইসলাম হিরো, বাহাদুর মুন্সী, গোবিন্দ মল্লিক, তুলসীদাস মালাকার ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরবর্তীতে ওই দিন সন্ধ্যায় প্রার্থী আমীর এজাজ খান জলমা ইউনিয়নের দারোগাভিটা, সাচিবুনিয়া, জিরোপয়েন্ট ও মোহাম্মদনগরসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক নির্বাচনী মতবিনিময় সভা করেন।