নারায়ণগঞ্জ ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের মূল্য কমানোর দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করার কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় এই স্মারকলিপি প্রদান করা হবে।
রোববার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনের নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এই তথ্য জানান। তিনি বলেন, সরকারি গ্যাস সংযোগ বন্ধ থাকায় সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এলপিজি গ্যাসের ওপর নির্ভরশীল। কিন্তু এর লাগামহীন মূল্য বৃদ্ধিতে গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, জনদুর্ভোগ লাঘবে অনতিবিলম্বে লক্ষাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষকে বৈধ উপায়ে সংযোগ দিতে হবে। একই সঙ্গে এলপিজি গ্যাসের ন্যায্য মূল্য নির্ধারণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তিনি।
মতামত