নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান স্মৃতি সংসদ এর উদ্যোগে আড়াই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে গোদনাইল ভূঁইয়াপাড়া বটতলা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মৃতি সংসদের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধানের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী। গোদনাইল ভূঁইয়াপাড়া জামিয়া আরাবিয়া মাদ্রাসার সভাপতি আবুল কাসেম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু।
প্রধান অতিথির বক্তব্যে স্বপন চৌধুরী বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের সেবার জন্য। আকাশ প্রধান রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছর যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তা প্রশংসনীয়। আগামী দিনেও এই জনকল্যাণমূলক ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মহানগর জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাধীন, বিএনপি নেতা আনিস সিকদার, মোশারফ হোসেন এবং সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত