পাবনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাবনার আলোচিত মাদক ব্যবসায়ী প্রলয় চাকী। রবিবার (১১ জানুয়ারি) হাসপাতালে তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পাবনা জেলা কারাগারে বন্দি থাকাবস্থায় গত শুক্রবার সকালে হৃদরোগ ও ডায়াবেটিসজনিত কারণে প্রলয় চাকী অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করেছিল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। দীর্ঘ দিন ধরে শহরের চাকীবাড়ি কেন্দ্রিক মদ ও মাদক ব্যবসার কারণে তিনি এলাকায় বেশ আলোচিত ও বিতর্কিত ছিলেন।
মতামত