সারাদেশ

ওমরাহ পালনে সৌদি আরব গেলেন এনজিবি আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত

প্রিন্ট
ওমরাহ পালনে সৌদি আরব গেলেন এনজিবি আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, রাত ১১:৩৯

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন অরাজনৈতিক সংগঠন নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. মেহরাব হোসেন প্রভাত। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশত্যাগ করেন।

মক্কায় পবিত্র ওমরাহ পালন শেষে তিনি মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

যাত্রাকালে এক বার্তায় মেহরাব হোসেন প্রভাত জানান, সময়ের স্বল্পতার কারণে অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখিত। পবিত্র ওমরাহ যেন যথাযথভাবে সম্পন্ন করতে পারেন, সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।