সারাদেশ

সিদ্ধিরগঞ্জে চাঁদের হাসি ফার্মেসিতে অবাধে মিলছে যৌন উত্তেজক ও ঘুমের ওষুধ: বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে চাঁদের হাসি ফার্মেসিতে অবাধে মিলছে যৌন উত্তেজক ও ঘুমের ওষুধ: বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, রাত ১১:১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল বাজার সংলগ্ন আবু তালেব সুপার মার্কেটের চাঁদের হাসি নামক একটি ফার্মেসির বিরুদ্ধে চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়াই উচ্চমাত্রার যৌন উত্তেজক ও ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে চালানো এই অনৈতিক বাণিজ্যের ফলে এলাকার কিশোর ও যুবসমাজ মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, ফার্মেসিটির স্বত্বাধিকারী কামাল হোসেন প্রশাসনের নজরদারির অভাবকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও উচ্চমাত্রার এসব ওষুধ অবাধে বিক্রি করছেন। এমনকি অনেক ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব ওষুধ সেবন করে এলাকার উঠতি বয়সী তরুণরা নেশায় আসক্ত হয়ে পড়ছে, যা ইভটিজিং ও কিশোর গ্যাং কালচারের মতো সামাজিক অপরাধ বৃদ্ধিতে সহায়তা করছে।

সরেজমিনে দেখা যায়, কোনো প্রকার প্রেসক্রিপশন ছাড়াই যে কেউ চাইলেই হাতের নাগালে পাচ্ছে এসব সংবেদনশীল ওষুধ। অথচ আইন অনুযায়ী, চিকিৎসকের লিখিত অনুমতি ছাড়া এসব ওষুধ বিক্রি দণ্ডনীয় অপরাধ। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, পরামর্শ ছাড়া এসব ওষুধ সেবনে কিডনি বিকল, হৃদরোগ ও স্নায়বিক বৈকল্যসহ দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতি হতে পারে।

অভিযুক্ত কামাল হোসেন অভিযোগ অস্বীকার করলেও স্থানীয়দের কাছে থাকা ভিডিও ফুটেজে ওষুধ বিক্রির প্রমাণ মিলেছে বলে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে। এ বিষয়ে সচেতন মহল মনে করেন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও স্থানীয় পুলিশের উচিত দ্রুত অভিযান পরিচালনা করে দোষীদের আইনের আওতায় আনা।

সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অভিভাবকরা অনতিবিলম্বে এই ফার্মেসির লাইসেন্স বাতিল ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন