আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় ধানের শীষের সমর্থনে একটি মিছিলও বের করা হয়।
প্রচারণা শেষে এম এ হালিম জুয়েল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছি। ইনশাআল্লাহ, সিদ্ধিরগঞ্জ থেকে বিপুল ভোটে আজহারুল ইসলাম মান্নান ভাইকে বিজয়ী করে আমরা জাতীয় সংসদে পাঠাব।
গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপি নেতা জাকির হোসেন, নাজিম উদ্দিন, আব্দুল মোতালেব, রুবেল, সুমন ও সাইফিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত