অভিযুক্ত আলী হোসেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। অভিযোগে অপর অভিযুক্ত হিসেবে শাহা আলম (৪৫) নামের আরও একজনের নাম উল্লেখ করা হয়েছে।
থানা অভিযোগ সূত্রে জানা গেছে, বারপাড়া মৌজার ৫৪ শতাংশ নাল জমি ভুক্তভোগী বোরহান উদ্দিন ও তার ছোট ভাই শরিফ হোসেনের পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা এই জমিতে গাছপালা রোপণ ও মাছ চাষ করে ভোগদখল করে আসছেন। তবে একই এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে আলী হোসেন ও সামসু উদ্দিনের ছেলে শাহা আলমসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন লোক একটি ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে জমি দখলের পাঁয়তারা করছে। এ নিয়ে আদালতের দ্বারস্থ হলে আদালত বোরহান উদ্দিনদের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন।
বাদীর অভিযোগ, আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা জমি দখলের চেষ্টা চালাচ্ছে। সর্বশেষ গত ১৫ মে বিকেলে বোরহান উদ্দিন তার জমিতে ফসল আবাদের প্রস্তুতি নেওয়ার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কাজে বাধা দেয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত