সারাদেশ

ফুলবাড়ীতে আজোয়াটারী যুব সংঘের শীতবস্ত্র বিতরণ

প্রিন্ট
ফুলবাড়ীতে আজোয়াটারী যুব সংঘের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, রাত ১০:৫৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজোয়াটারী যুব সংঘ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) গংগারহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসা মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. শেখ ফরিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. রাকিব ইসলাম, প্রধান উপদেষ্টা মো. রশিদুল ইসলাম, উপদেষ্টা আনিসুর রহমান স্বপন ও মো. নুর ইসলাম মাস্টার।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। আজোয়াটারী যুব সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

তীব্র শীতে কম্বল ও গরম কাপড় পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অসহায় মানুষগুলো। স্থানীয় সচেতন মহল সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আপেল ও মো. সাদিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।