সারাদেশ

শ্রীমঙ্গলে রক্তদান সমাজকল্যাণ সংস্থার ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

প্রিন্ট
শ্রীমঙ্গলে রক্তদান সমাজকল্যাণ সংস্থার ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, রাত ১১:২৭

মৌলভীবাজারে স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ১০২-তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল সবুজবাগ টমটম স্ট্যান্ডে এই কর্মসূচি পালিত হয়। দুই ঘণ্টাব্যাপী চলা এই ক্যাম্পেইনে শতাধিক নারী ও পুরুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করে তাৎক্ষণিক ফলাফল প্রদান করা হয়।

ক্যাম্পেইনে টেকনিশিয়ান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য জাহেদ হাসান, আরিয়ান আহমেদ লতিফ, মো. রাকিব ও মো. হাবিবুর রহমান।

সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম বলেন, মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের কোনো বিকল্প নেই। সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।