নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিজয় নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নাসিক ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়।
নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির ও মহানগর যুবদলের সদস্য জুয়েল রানার নেতৃত্বে মজিববাগ এলাকা থেকে গণসংযোগটি শুরু হয়। পরে আলামিন নগর, বাতেন পাড়া ও তালতলা হয়ে সিদ্ধিরগঞ্জ পুলে গিয়ে এটি শেষ হয়।
গণসংযোগকালে মহানগর যুবদল নেতা জুয়েল রানা বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান জনকাক্সিক্ষত সরকার গঠন করবেন। সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজহারুল ইসলাম মান্নানকে জয়ী করতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক আহম্মেদ, নুরুদ্দিন নুরু, মাসুম, রাসেল, আরশ, মানিক, রুবেল, সবুজ, রাহাত, গাজী স্বপন ও মিজানসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মতামত