আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবদল।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে যুবদল নেতা মাসুদ রানা ও জামাল আকনের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়। গণসংযোগটি হিরাঝিল মক্কিনগর এলাকা থেকে শুরু হয়ে সিআইখোলা হয়ে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় গিয়ে শেষ হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. জাকির হোসেন, মো. নাজিম উদ্দিন, আব্দুল মোতালেব, মো. রুবেল, সুমন, রবিন ও সাইফিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে এম এ হালিম জুয়েল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আজহারুল ইসলাম মান্নান ভাইকে বিপুল ভোটে বিজয়ী করতে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমরা নিশ্চিত যে, সিদ্ধিরগঞ্জ থেকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
মতামত