সারাদেশ

শ্রীপুরে গণভোটের প্রচারণা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রিন্ট
শ্রীপুরে গণভোটের প্রচারণা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, রাত ৯:১৩

মাগুরার শ্রীপুরে আসন্ন গণভোট উপলক্ষে প্রচার-প্রচারণা ও আগামী দিনের পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সালেক মূহিদের সভাপতিত্বে সভায় গৃহীত প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একইসঙ্গে ২৫ জানুয়ারি হতে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা কার্যক্রমের নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির ও প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান। শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি ও যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন। কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান ও সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা এবং ছাত্র প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ সালেক মূহিদ সকল ইউনিয়ন ও সরকারি দপ্তরকে নিজ নিজ কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি গণভোটের বার্তা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।