সারাদেশ

ধর্মপাশায় ছাত্রদলের নির্বাচনী মতবিনিময় সভা

প্রিন্ট
ধর্মপাশায় ছাত্রদলের নির্বাচনী মতবিনিময় সভা

প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৬, রাত ১১:১২

সুনামগঞ্জ-১ আসনের অন্তর্গত ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার গোলকপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে ও কর্মী সোহান আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে আল আমিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ স্বৈরাচারের দোসরদের প্রত্যাখ্যান করে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাহিদ, সিনিয়র সহ-সভাপতি মঈনুদ্দিন, সহ-সভাপতি জহিরুল ইসলাম দ্বীপু, প্রচার সম্পাদক মো. আনির মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।