আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান-এর সভাপতিত্বে সভায় নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনা ও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মতামত