সারাদেশ

শ্রীপুরে তখলপুর মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রিন্ট
শ্রীপুরে তখলপুর মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৪৯

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী তখলপুর হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসার ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিআরডিপি অফিসার মোস্তাফিজুর রহমান তুহিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মহিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তখলপুর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক স্বপন, বিশিষ্ট সমাজসেবক জাহিদ ও মো. আলমগীর। এছাড়া মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী জিন্নাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী চলা ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।