সারাদেশ

ঠাকুরগাঁওয়ে প্রার্থীর নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে প্রার্থীর নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, রাত ৯:০০

ঠাকুরগাঁও সদর উপজেলার বড় মাঠ সংলগ্ন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি বিলবোর্ড রাতের আঁধারে ভাঙচুর ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। ১১ দলীয় জোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের (দাঁড়িপাল্লা প্রতীক) এই নির্বাচনী প্রচারণামূলক বিলবোর্ডটি ক্ষতিগ্রস্ত করা হয়। ঘটনার নিন্দা জানিয়ে প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই তাৎক্ষণিক কোনো পাল্টা ব্যবস্থা নিচ্ছি না। তবে বারবার এমন কাপুরুষোচিত কাজ করা হলে আমরা নীরব থাকব না। প্রমাণসহ দুষ্কৃতকারীদের আইনের হাতে সোপর্দ করা হবে। তিনি আরও সতর্ক করে বলেন, দেশে আর কোনো নতুন স্বৈরাচার গড়তে দেওয়া হবে না। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনার খবর তারা পেয়েছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জেলা রিটার্নিং অফিসার সূত্র জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রমাণ সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।