সারাদেশ

৫৪ বছর পর মানুষ এবার হাতপাখাকেই দেখতে চায়: মুফতি মাসুম বিল্লাহ

প্রিন্ট
৫৪ বছর পর মানুষ এবার হাতপাখাকেই দেখতে চায়: মুফতি মাসুম বিল্লাহ

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, রাত ১০:৫৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, গত ৫৪ বছর ধরে মানুষ বিভিন্ন দল ও মার্কাকে ক্ষমতায় দেখেছে। কিন্তু দেশ গঠনে এবার তারা হাতপাখাকে বেছে নিতে চায়। ইনশাআল্লাহ, চারিদিকে হাতপাখার যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে জনরায় আমাদের পক্ষেই যাবে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর ১৭ ও ১৮নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মুফতি মাসুম বিল্লাহ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভোলা-৪ আসনে আমাদের নারী কর্মীর ওপর হামলা ও হেনস্থার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে অবিলম্বে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রতিটি পাড়া-মহল্লায় নেতাকর্মীরা হাতপাখার পক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন। জনগণ যদি নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে, তবে হাতপাখার বিজয় সুনিশ্চিত। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নগর শাখার সহ-সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সি, অ্যাসিস্টেন্ট আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম ও মহানগর ছাত্র আন্দোলনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।