সারাদেশ

শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখায় নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রিন্ট
শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখায় নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:৪১

শেরপুরের শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার উদ্যোগে নবীন বরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমক পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক মো. মাজহারুল ইসলাম হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহীন স্কুল ময়মনসিংহ শাখার পরিচালক মো. শহীদুজ্জামান (শহীদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ ইমরুল হাসান এবং শাহীন স্কুল শেরপুর শাখার পরিচালক মো. আনোয়ার হোসেন। পুরস্কারের বিশেষ চমক: অনুষ্ঠানে ১ম থেকে ৫ম শ্রেণির মোট ২৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ ও সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ৫ম শ্রেণির মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারীকে একটি কম্পিউটার সেট উপহার দেওয়া হয়। এছাড়া প্রতিটি শ্রেণির প্রথম স্থান অধিকারীদের ৫ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীদের ৩ হাজার, তৃতীয় স্থান অধিকারীদের ১ হাজার এবং চতুর্থ স্থান অধিকারীদের ৫০০ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদানের পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি একটি উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।