সারাদেশ

শ্রীপুরে হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

প্রিন্ট
শ্রীপুরে হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:২৪

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নিজামউদ্দিন আহমেদ শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মসিহুল আজম। দিনব্যাপী এই আয়োজনে মোট ৩০টি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দৌড়, দীর্ঘ লাফ ও উচ্চ লম্ফসহ বিভিন্ন গ্রামীণ ও আধুনিক খেলাধুলায় মেতে ওঠে শিক্ষার্থীরা। খেলার মধ্যাহ্নবিরতিতে শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।