সারাদেশ

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের নির্বাচনী জনসভা: সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের ডাক

প্রিন্ট
ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষের নির্বাচনী জনসভা: সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের ডাক

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৬, রাত ১১:১৮

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালামের সমর্থনে ধানের শীষ প্রতীকের এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে বালিয়াডাঙ্গীর ৫ নম্বর দুওসুও ইউনিয়নের আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে এই নির্বাচন এক বড় চ্যালেঞ্জ। ধানের শীষের প্রার্থী ডা. আব্দুস সালাম নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে জনগণের বিজয় সুনিশ্চিত। অনুষ্ঠানে ডা. সালামের কন্যা ডা. কাসফিয়া সালাম নির্ঝরও বাবার পক্ষে ভোট প্রার্থনা করেন। দুওসুও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, সাবেক সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন নির্বাচনে কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেন। সভায় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।