সারাদেশ

ঠাকুরগাঁওয়ে চা পাতার প্যাকেটে মিলল ৩৯১৫ পিস ইয়াবা, যুবক গ্রেপ্তার

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে চা পাতার প্যাকেটে মিলল ৩৯১৫ পিস ইয়াবা, যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:৩৯

ঠাকুরগাঁওয়ে অভিনব কায়দায় চা পাতার প্যাকেটে লুকিয়ে রাখা ৩ হাজার ৯১৫ পিস ইয়াবাসহ মোঃ তাউহিদ ইসলাম রতন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রতন শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছিটচিলারং এলাকার মোঃ মিলনের ছেলে। র‌্যাব-১৩, সিপিসি-১ (দিনাজপুর ক্যাম্প) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হলপাড়া আগমনী স্পোর্টিং ক্লাবের সামনের সড়কে একটি ইজিবাইক তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইকের পেছনের সিটের ফাঁকা জায়গায় রক্ষিত চা পাতার প্যাকেটের ভেতর থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকসহ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।