সারাদেশ

মাগুরা-১ আসনে বিএনপির নির্বাচনী সভা: ধানের শীষে ভোট চাইলেন মনোয়ার হোসেন

প্রিন্ট
মাগুরা-১ আসনে বিএনপির নির্বাচনী সভা: ধানের শীষে ভোট চাইলেন মনোয়ার হোসেন

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, রাত ৯:০৮

মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে ধানের শীষ মার্কার এক বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, দেশে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে। তিনি মাগুরাকে একটি আধুনিক মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রশ্রিুতি দিয়ে ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, শিল্পপতি ফারুকুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান এবং সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু। মুন্সি রেজাউল করিম ও মিয়া সমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রার্থীর সহধর্মিণী রওশন আরা বেগম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরোসহ উপজেলা ও ৮টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।