সারাদেশ

আদমজী জেনেভা ক্যাম্পে হাতপাখার গণসংযোগ: মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকার ঘোষণা

প্রিন্ট
আদমজী জেনেভা ক্যাম্পে হাতপাখার গণসংযোগ: মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকার ঘোষণা

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, রাত ৯:২২

নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ বলেছেন, নির্বাচিত হতে পারলে আদমজীর জেনেভা ক্যাম্পসহ পুরো এলাকাকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত করা হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে আদমজী জেনেভা ক্যাম্প, সোনামিয়া মার্কেট ও বার্মা স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ ঘোষণা দেন। গোলাম মসীহ আরও বলেন, এই এলাকার অবহেলিত মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। বিশেষ করে জেনেভা ক্যাম্পে বিশুদ্ধ পানির সংকট দূর করতে গভীর সাব-মার্সিবল স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া সোনামিয়া মার্কেট ও এস.ও রোডের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করে সব ধরনের চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার করেন তিনি। গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান, সেক্রেটারি আব্দুল মজিদ, ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী মনির হোসেন ও যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খলিলুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রার্থী গোলাম মসীহ তাঁর বক্তব্যে আরও বলেন, ক্ষমতা আমাদের মুখ্য নয়, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করে জনগণের প্রকৃত সেবক হওয়াই আমাদের মূল লক্ষ্য।