সারাদেশ

হাতপাখার বিজয় মানেই সুশাসনের সূচনা: মুফতি মাসুম বিল্লাহ

প্রিন্ট
হাতপাখার বিজয় মানেই সুশাসনের সূচনা: মুফতি মাসুম বিল্লাহ

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, রাত ৯:২৮

নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, হাতপাখার বিজয় মানেই হবে দেশে সুশাসন, জবাবদিহিতা ও ন্যায়বিচারের সূচনা। সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে ভোটের মাধ্যমে সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের বিকল্প নেই। শুক্রবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, ইসলামী আন্দোলন সবসময় দেশের স্বার্থ ও জনগণের অধিকারকে প্রাধান্য দিয়েছে। আগামী ১২ তারিখ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দেশ ও ইসলামের সেবক নির্বাচিত করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। গণসংযোগে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, কেন্দ্রীয় পোশাক শ্রমিক আন্দোলনের সভাপতি ফারুক হাওলাদার, শহর শাখার সভাপতি কবির হোসেন এবং মহানগর ছাত্র আন্দোলনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা প্রমুখ। এ সময় সাধারণ মানুষ হাতপাখা প্রতীকের প্রতি সংহতি প্রকাশ করেন এবং একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।