সারাদেশ

আদমজী বিহারী ক্যাম্পে ধানের শীষের গণসংযোগ: নেতৃত্বে যুবদল নেতা ওয়াসিম আসলাম

প্রিন্ট
আদমজী বিহারী ক্যাম্পে ধানের শীষের গণসংযোগ: নেতৃত্বে যুবদল নেতা ওয়াসিম আসলাম

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, রাত ১০:৩৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের আদমজী বিহারী ক্যাম্প এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম আসলাম। বিকেল ৪টায় ওয়াসিম আসলামের নিজ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে আদমজী ক্যাম্পের প্রধান সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এলাকাটি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। গণসংযোগটি ক্যাম্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে ৬নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওয়াসিম আসলাম বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভাইকে বিপুল ভোটে বিজয়ী করাই আমাদের মূল লক্ষ্য। বিএনপি ক্ষমতায় আসলে অবহেলিত এই বিহারী ক্যাম্পের মানুষের মানবেতর জীবনের অবসান ঘটানো হবে। তাদের অর্থনৈতিক উন্নতি ও সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। ক্যাম্পের সমস্যা তুলে ধরে তিনি আরও বলেন, এখানে বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। মান্নান ভাই নির্বাচিত হলে গভীর সাব-মার্সিবল স্থাপনের মাধ্যমে পানির কষ্ট দূর করা হবে। এছাড়া মাদকের অভিশাপ থেকে এই জনপদকে চিরতরে মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন শামীম (১), আরমান, শাকিল, নাদিম, মমতাজ, মোস্তফা, শামীম (২), সেলিম এবং মহিলা দল নেত্রী রাবেয়া বেগম, চম্পা, রেশমাসহ অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মী।