সারাদেশ

রূপগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রিন্ট
রূপগঞ্জে ধানের শীষের পক্ষে যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, রাত ১১:৫৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে তারাবো পৌর যুবদল। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে এই প্রচারণা চালানো হয়। সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লার নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে লিফলেট তুলে দেন। এসময় তারা বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন নেতা হিসেবে এলাকায় সুপরিচিত। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও রূপগঞ্জের সার্বিক উন্নয়নে তাঁর কোনো বিকল্প নেই। ভোটারদের মধ্যে ধানের শীষকে জয়ী করার ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আরমান মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজন, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান ও মাসুম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু এবং যুবদল নেতা বশির আহমেদ রমজানসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।