সারাদেশ

লালমোহনে যুবদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় সভা

প্রিন্ট
লালমোহনে যুবদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় সভা

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:০৫

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহনে নির্বাচনী প্রচার-প্রচারণা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার গজারিয়া বাজারে পশ্চিম চর উমেদ ও মোতাহার নগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ সভা আয়োজিত হয়। লালমোহন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোসলেউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে ধানের শীষের প্রচার জোরদার করার জন্য নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদার ও সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান। উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা নূর নবী, সাহাবুদ্দিন, মতিন মোল্লা, সোহেল সিকদার ও সুলতান সালাউদ্দিনসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। সভায় নির্বাচনী প্রচারণা সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।