সারাদেশ

জয়পুরহাটে জামায়াতের বিশাল জনসভা: ইনসাফ কায়েমে ভোট চাইলেন অধ্যাপক মুজিবুর রহমান

প্রিন্ট
জয়পুরহাটে জামায়াতের বিশাল জনসভা: ইনসাফ কায়েমে ভোট চাইলেন অধ্যাপক মুজিবুর রহমান

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪:১২

জয়পুরহাট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটে বিশাল জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা জামায়াতের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশে ন্যায়বিচার, ইনসাফ ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়তে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে জয়ী করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াতে ইসলামী রাজপথে নিরলস কাজ করে যাচ্ছে। জেলা জামায়াতের আমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ১-আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ। দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ময়দান। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।