সারাদেশ

নাসিকে ধানের শীষের সমর্থনে বিএনপির উঠান বৈঠক

প্রিন্ট
নাসিকে ধানের শীষের সমর্থনে বিএনপির উঠান বৈঠক

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:৩৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ৭ নম্বর ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কদমতলী এলাকায় নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে এ সভার আয়োজন করা হয়। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট হাবিবুর রহমান মাসুমের তত্ত্বাবধানে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এবং বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর। বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় সাখাওয়াত হোসেন মোল্লা, জাহাঙ্গীর হোসেন, আকরাম হোসেন ও শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।