বিএনপির সাথে প্রতিযোগিতা করার মতো লোক নারায়ণগঞ্জে জন্ম হয়নি: মান্নান
প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, নারায়ণগঞ্জে এক ব্যক্তি কথায় কথায় বলতেন খেলা হবে, কিন্তু সময় আসতেই তিনি খেলা রেখে পালিয়ে গেছেন। আমরা কারো সাথে খেলা বা প্রতিযোগিতায় বিশ্বাসী নই, কারণ বিএনপির সাথে প্রতিযোগিতা করার মতো লোক নারায়ণগঞ্জে এখনো জন্ম হয়নি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডে বিশাল নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন মান্নানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢল নামে, যা এক পর্যায়ে জনস্রোতে রূপ নেয়। ৭নং ওয়ার্ডের এই সংবর্ধনায় মুগ্ধ হয়ে তিনি আয়োজক অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরকে বিশেষ ধন্যবাদ জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর ছাত্র দলের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, ৭ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ভূঁইয়া, মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাবেক সিনিয়র সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, আয়েশা আক্তার দিনা সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর মহিলা দল, সাইফুর রহমান বাদল ভারপ্রাপ্ত সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি, মোঃ দুলাল মিয়া ভারপ্রাপ্ত সভাপতি ৭ নং ওয়ার্ড যুবদল, অ্যাডভোকেট হাবিবুর রহমান মাসুম সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, মোঃ জাহাঙ্গীর বেপারী সাবেক সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ড বিএনপি,
এছাড়াও উপস্থিত ছিলেন, মাসুদ মাস্টার, মোহাম্মদ খোরশেদ আলম, মোঃ সোহেল মিয়া, মোঃ আতাউর রহমান প্রিন্স, স্বপন মিয়া, মোঃ আমির হোসেন, মোঃ জামান মির্জা, মোহাম্মদ শফিকুল ইসলাম মিন্টু, শাহ আলম, মোক্তার, আশরাফ, ইসমাইল হোসেন বাবু , কামাল হোসেন, সাখাওয়াত হোসেন খান, রাসেল মাহমুদ, রানা মিতালী, ছাত্রদল নেতা নয়ন, নবী হোসেন, মোহন, খালেক, রেজা, রাজিব, আকাশ, আক্তার ,শামীম, মাসুম, বুলু ,আলমগীর ভূঁইয়া, মানিক মাহমুদ, ডাক্তার আলী, সোহেল, আলী দেওয়ান, ওলী ফয়সাল, শাফিন, সাজ্জাদ, সঞ্চয়, ও ৭ নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মতামত