সারাদেশ

জয়পুরহাট-১ ত্রিমুখী লড়াইয়ের আভাস, মাঠে সক্রিয় তিন হেভিওয়েট

প্রিন্ট
জয়পুরহাট-১ ত্রিমুখী লড়াইয়ের আভাস, মাঠে সক্রিয় তিন হেভিওয়েট

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:৪০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে। আসনটিতে দীর্ঘদিনের আধিপত্য ধরে রাখতে মরিয়া ধানের শীষ, শক্ত অবস্থানে দাঁড়িয়েছে দাঁড়িপাল্লা এবং চমক দেখাচ্ছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। শহর থেকে প্রত্যন্ত গ্রামে নিয়মিত পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। গণসংযোগে ব্যাপক জনসমাগম ও সাধারণ মানুষের সমর্থন দেখে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন এই প্রার্থী। অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে শক্ত অবস্থান ধরে রাখতে কাজ করছেন। প্রচারণায় তিনি প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড-এর মাধ্যমে সামাজিক নিরাপত্তার আওতায় আনার প্রতিশ্রুতি দিচ্ছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে সুসংগঠিত কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এদিকে, ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা। ঘোড়া প্রতীক নিয়ে মাঠে নেমে তিনি নারী ও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। প্রচারণায় তিনি বলেন, নির্বাচিত হলে জয়পুরহাট ও পাঁচবিবিতে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করে বেকারত্বের অবসান ঘটাব। নির্বাচনী মাঠে এই তিন প্রার্থীর পাল্টাপাল্টি অবস্থানে জয়পুরহাট-১ আসনে এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।