সারাদেশ

ভাঙ্গুড়ায় ফসলি জমির মাটি কাটায় ৩ জনের কারাদণ্ড

প্রিন্ট
ভাঙ্গুড়ায় ফসলি জমির মাটি কাটায় ৩ জনের কারাদণ্ড

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:৪৬

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি নীতিমালা লঙ্ঘন করে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে নাইমুল ইসলাম (২৪), মিজানুর রহমান (৪৩) ও ইকবাল হোসেনকে (৩২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সুজন খান (২৮) নামে অন্য একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুরা গ্রামে দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট করে মাটি বিক্রি করে আসছিল এই চক্রটি। এতে পার্শ্ববর্তী জমিগুলো ধসের ঝুঁকিতে পড়ায় স্থানীয়রা বাধা দিলেও তারা তা অমান্য করে আসছিল। অভিযোগের ভিত্তিতে আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই শাস্তি প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, ফসলি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।