সারাদেশ

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট অভিযান

প্রিন্ট
পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট অভিযান

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:১৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার তিনমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জয়পুরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি দল, যার নেতৃত্বে ছিলেন নায়েব সুবেদার মোবারক আলী। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন যানবাহন তল্লাশি ও পর্যবেক্ষণ করা হয়। হেলমেটবিহীন মোটরসাইকেল চালক এবং প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে সচেতনতামূলক জরিমানা আদায় করা হয়। পাশাপাশি চালকদের ট্রাফিক আইন ও নির্বাচনী বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।