সারাদেশ

জলঢাকায় ধানের শীষের জনসভা জনসমুদ্রে পরিণত

প্রিন্ট
জলঢাকায় ধানের শীষের জনসভা জনসমুদ্রে পরিণত

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:২৭

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশ ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম রেজা, আহ্বায়ক কমিটির সদস্য আহমেদ সাঈদ চৌধুরী ডিডু ও সাবেক সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম আলো। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এম শরিফুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনর রশীদ জোয়াদ্দারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বিকেলে মাগরিবের নামাজের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সন্ধ্যার আগেই পুরো মিনি স্টেডিয়াম মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখরিত জনসভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।