সারাদেশ

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ আহত ১২

প্রিন্ট
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ আহত ১২

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:১১

পাবনার মাধপুর-বনগ্রাম সড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা ট্রাভেলস পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশাচ্ছন্ন সকালে শোলাবাড়িয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তারা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহত ১২ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য ২ জনকে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা পাবনা জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনা কবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।