নিহত মোহন স্থানীয় বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত উজ্জ্বল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানিয়েছে এলাকাবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বড় ছেলে উজ্জ্বল তার পিতা বাবুল মিয়াকে মারধর করে। ছোট ভাই মোহন এই অন্যায়ের প্রতিবাদ করলে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এর জেরে শুক্রবার সকাল ৬টার দিকে উজ্জ্বল আবারও পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে ঘর থাকা ধারালো বটি দিয়ে ছোট ভাই মোহনের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে।
গুরুতর জখম অবস্থায় মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া ও আতঙ্ক নেমে এসেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রক্তমাখা বটি উদ্ধার করেছে। ঘাতক উজ্জ্বলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত