সারাদেশ

ঠাকুরগাঁওয়ে তিন আসনেই বিএনপির জয়: মহাসচিব মির্জা ফখরুলের বিশাল বিজয়

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে তিন আসনেই বিএনপির জয়: মহাসচিব মির্জা ফখরুলের বিশাল বিজয়

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ জয়লাভ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এই ভিআইপি আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ) ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। এ আসনে মোট ১৮৫টি কেন্দ্রে ভোট পড়েছে ৭৬.৪৯ শতাংশ।

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী মো: আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল হাকিম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। ১০৪টি কেন্দ্রে এ আসনে ভোট প্রদানের হার ছিল ৭৩.৪ শতাংশ।

এই আসনে বিএনপির প্রার্থী মো: জাহিদুর রহমান জাহিদ ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো: মিজানুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। ১২৮টি কেন্দ্রে এ আসনে ৭২.১৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে পুরো জেলায় ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। সাধারণ ভোটাররা দীর্ঘ প্রতীক্ষার পর নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। রিটার্নিং অফিস জানিয়েছে, জেলার তিনটি আসনেই কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই গণনা সম্পন্ন হয়েছে।