জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় তুষার ইমরান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মানিক বাবু (১৮) নামে অপর এক তরুণ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের কেশবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান উত্তর জয়দেবপুর নওয়ান গ্রামের এনামুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত মানিক বাবুকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মানিক একই গ্রামের মিঠু বাবুর ছেলে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।
মতামত