সারাদেশ

মাগুরায় নবনির্বাচিত এমপি মনোয়ার হোসেন খানকে গণসংবর্ধনা

প্রিন্ট
মাগুরায় নবনির্বাচিত এমপি মনোয়ার হোসেন খানকে গণসংবর্ধনা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:১২


মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে বর্ণাঢ্য গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, খন্দকার আশরাফুল ইসলাম নালিম, খন্দকার খলিলুর রহমান, মাসুদ মজুমদার এবং চৌধুরী রেজাউল হক মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে মাগুরার সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।