সিদ্ধিরগঞ্জে সাংবাদিক মো. তোফাজ্জল হোসেন ও তার ভাই মো. মামুন হোসেনের বাবা-মায়ের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাদ আসর তাদের নিজ বাসভবনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, আলোকিত শীতলক্ষ্যার সাংবাদিক তোফাজ্জল হোসেনের বাবা-মা বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাদের দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে আয়োজিত এই মোনাজাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিকটাত্মীয় ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। পরিবারটি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।
মতামত